রবিবার, ২১ Jun ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ভিয়ারিয়ালকে হারিয়ে শীর্ষে ফিরল রিয়াল

রোববার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ভিয়ারিয়ালকে ৪-১ ব্যবধানে গুড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। খেলার শুরুর দিকে জুড বেলিংহ্যামের গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। বিরতির পর গোল পান ব্রাহিম দিয়াস ও লুকা মদ্রিচ। হোসে লুইস মোরালেস ভিয়ারিয়ালের হয়ে এক গোল করে ব্যবধান কমান।

খেলার শুরু থেকেই ছন্দময় ফুটবলের পসরা সাজায় জায়ান্টরা। তৈরি হতে থাকে একের পর এক সুযোগ। ১৪ ও ২২ মিনিটে দুটি গোলের সুযোগ হাতছাড়া হয় দিয়াস আর মদ্রিচের।

২৫ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মদ্রিচের অ্যাসিস্টে বেলিংহ্যামের বক্সের বাইরে থেকে হেডে খুঁজে নেন নিশানা। দারুণ ছন্দে থাকা ইংলিশ তারকা ১৫ ম্যাচে পেলেন ১৩ গোল।

৩৭ মিনিটে ভাসকেসের পাস পেয়ে বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে দ্বিতীয় গোল পান ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো।

বিরতির পর এক গোল শোধ করে ভিয়ারিয়াল। ৫৪ মিনিটে রামোনের পাস থেকে মোরালেস কমান ব্যবধান।

১০ মিনিট পর ফের ব্যবধান বাড়িয়ে নেন দিয়াস। বক্সের ঢুকে পায়ের কারিকুরিতে স্প্যানিশ উইঙ্গার দলকে দেন স্বস্তি। চার মিনিট পর অভিজ্ঞ মদ্রিচ গোল করে স্কোরলাইন করে দেন ৪-১।

এই জয়ে ১৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল রিয়াল। এক পয়েন্ট কমে জিরোনা নেমে গেছে দুইয়ে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com