রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৬৭

ইসরায়েলি আগ্রাসনে মৃত্যুর মিছিল বেড়েই চলছে গাজা উপত্যকায়। ৭ অক্টোবর থেকে আজ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৬৭ জন। ছিটমহলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুসারে, গাজার দক্ষিণের হাসপাতালগুলো আহতদের আর থাকার ব্যবস্থা করতে পারছে না জানিয়ে আল-কুদরা আরো বলেছেন, ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৫২ হাজার ৫৮৬ জন আহত হয়েছে।

এ ছাড়া ৯৯ জন চিকিৎসাকর্মীকে ইসরায়েলি বাহিনী কঠোর অবস্থায় আটকে রেখেছে বলেও জানান আল-কুদরা। তিনি বলেন, আটককৃতদের মধ্যে আল-শিফা, আল-আদওয়া এবং কামাল আদওয়ান হাসপাতালের পরিচালকরা রয়েছেন।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলার ফলে উপকূলীয় অঞ্চলটির বিশাল অংশ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। খাবার ও বিশুদ্ধ পানির অভাবে প্রায় ২০ লাখ মানুষ ঘনবসতিপূর্ণ ছিটমহলের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে।

অন্যদিকে হামাসের হামলায় প্রায় এক হাজার ২০০ মানুষ নিহত হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com