রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে ভারতীয় ৫ সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষে ৫ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৩.৪৫ মিনিটে রাজৌরির পুঞ্চ অঞ্চলের ডেরা কি গলির মধ্য দিয়ে যাওয়া সেনাবাহিনীর দুটি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা গুলি চালানোর পর এ সংঘর্ষ শুরু হয়। খবর এনডিটিভি।

ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, ‘সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজি-এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে।’

এর আগে গত মাসে ভারতীয় সামরিক বাহিনী এবং সেনাবাহিনীর বিশেষ বাহিনী কাশ্মিরের রাজৌরির কালাকোটে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করার পরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে তুমুল সংঘর্ষ ও বন্দুকযুদ্ধে দুই ক্যাপ্টেনসহ পাঁচজন সৈন্য নিহত হয়েছিল। গত দুই বছরে ওই এলাকায় ‘সন্ত্রাসবিরোধী অভিযানে’ ৩৫ জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com