শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ধানমন্ডিতে পুলিশ বক্সে হামলা

রাজধানীর ধানমন্ডির সাত মসজিদ রোডে ট্রাফিক পুলিশ বক্সে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, অটোরিকশা চালকরা এ হামলা চালিয়েছে। এ ঘটনায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পুলিশের দাবি, ধানমন্ডির প্রধান সড়কে নিয়ম অনুযায়ী অটোরিকশা চালাতে বাধা দেওয়ায় চালকরা সাত মসজিদ রোডে পুলিশ বক্সে হামলা করে।

আহত পুলিশ সদস্যকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা শোনার পর ট্রাফিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন ডিএমপির রমনা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) সোহেল রানা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com