শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
নড়াইল ২ আসনের সাংসদ মাশরাফী বিন মোর্ত্তজা। এবারও একই আসনে লড়ছেন নৌকা প্রতীক নিয়ে। অন্যদিকে মাগুরা ১ আসন থেকে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েছেন সাকিব আল হাসান। একজন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, অন্যজন বর্তমান। নির্বাচনী প্রচারণার শেষ লগ্নে সাকিবের সঙ্গে দেখা করতে গেলেন মাশরাফী।
সাকিব মনোনয়ন পাওয়ার পরপরই অবশ্য তাকে শুভকামনা জানিয়েছিলেন ম্যাশ। পরে গণমাধ্যমেও তাকে নিয়ে বলেছেন, যে পারে সে সব পারে। সাকিব অনেক ভালো করবে এমনটাই প্রত্যাশা জানান তিনি।
এদিকে সাকিবের টানে মাগুরায় ভোটের প্রচারে দেখা গেছে সৌম্য সরকারকে। গতকাল সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা যায় জাতীয় দলের এই ওপেনারকে। অবশ্য তিনি একাই ছিলেন না। এ সময় সাথে ছিলেন সাব্বির রহমান।
উপস্থিত ছিলেন নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা রনি তালুকদারও। ছিলেন মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও।