শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

এবার বিপিএলে আন্তর্জাতিক মানের উইকেট

সংস্করণটা যখন টি২০ তখন বরাবরই বাংলাদেশের জন্য বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং। ব্যাটসম্যানদের ব্যর্থতায় প্রতিটি বৈশ্বিক আসরেই ভরাডুবি হয়েছে টাইগারদের। এর জন্য দেশের নিম্নমানের উইকেটকেই দায় দিয়ে থাকেন ব্যাটসম্যানরা। সে সবকিছু বিবেচনা করে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে বিশ্বমানের উইকেট থাকবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম।

আগামী ১৯ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বিপিএলের এবারের আসর। এরই মধ্যে শুরু হয়ে গেছে এর দামামা। এ আসরের যথাযথ উন্নয়নে নানা ধরনের বৈঠক করছে বিপিএলের টেকনিক্যাল কমিটি। বুধবার বিসিবিতে বিভিন্ন ভেন্যুর ম্যানেজার ও কিউরেটরদের সঙ্গে বৈঠক করেন তারা। সে বৈঠক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিপিএলে এবার ভালোমানের উইকেটের আশাবাদ ব্যক্ত করেন বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান।

টি২০ ক্রিকেটে দর্শকরা রান দেখতে আসেন জানিয়ে মাহবুব আনাম বলেন, ‘টি২০ ব্যাটসম্যানদের খেলা। আমরা চাইব যেন এখানে প্রচুর রান হয়। তবে অবশ্যই ব্যাটসম্যানদের দক্ষতাও থাকতে হবে, বোলারদের দক্ষতাও থাকবে হবে। আমরা আগামী বিশ্বকাপকে সামনে রেখে যে ধরনের উইকেট আইসিসি আন্তর্জাতিক ইভেন্টগুলোতে তৈরি করার চেষ্টা করে, আমরা সেরকম চেষ্টা করব।’

প্রতিকূল আবহাওয়ায় শুরুতে নানা সমস্যার মুখোমুখি হলেও শেষ পর্যন্ত ভালো উইকেট হবে বলেই বিশ্বাস করেন তিনি, ‘তবে আবহাওয়া একটা কন্ডিশন, এখন যেরকম কুয়াশা ও শৈত্যপ্রবাহ চলছে তাতে হয়তো শুরুতে আমরা কিছু সমস্যার মুখোমুখি হবো। আমাদের প্রচেষ্টা থাকবে ভালো উইকেট যেটা আগামী বিশ্বকাপ সঙ্গে সমতুল্য রেখে একটা উইকেটই বানানোর কথাই ওদের বলা হয়েছে। যেন আমাদের ব্যাটার যারা খেলবে তারা যেন বিশ্বকাপের জন্য একটা প্রস্তুতি হিসেবে এটাকে ব্যবহার করতে পারে।’

তবে প্রতি বছরই বিপিএল শুরুর আগে এমন আশ্বাসই দিয়ে থাকেন কর্তারা। কিন্তু শেষ পর্যন্ত সাধারণ মানের উইকেটই তৈরি হয়। তাতে প্রশ্ন ওঠে এসব ভেন্যুর কিউরেটরদের ক্ষমতা নিয়ে। কিন্তু তারপরও তাদের ওপরই আস্থা রাখছে বিসিবি। বিসিবির কিউরেটর পরামর্শক টনি হেমিংয়ের নেতৃত্বেই উইকেট তৈরি হবে বলে জানান বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান।

‘আমার মনে হয় সবার স্কিল আছে। বিসিবি এই মুহূর্তে আমাদের যেহেতু একজন শক্তিশালী পরামর্শক আছেন টনি হেমিং। ও যেভাবে আমাদের কিউরিটেরদের জ্ঞান দিচ্ছে এবং তার যে অভিজ্ঞতা, আমার মনে হয় বাইরে থেকে কাউকে আনার প্রয়োজনীয়তা হবে না। গত বিপিএলেও আমরা ভালো উইকেট পেয়েছি এবং বেশ রান হয়েছিল। আমি মনে করি, এটা সম্পূর্ণভাবে সম্ভব। আমাদের যে দক্ষতা রয়েছে কিউরেটর দলের তাদের দিয়েই ভালো উইকেট দিতে পারবো বলে আশা করছি,’ বলেন মাহবুব আনাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com