সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

‘জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী’, ভোট দিলেন সাকিব আল হাসান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে মাগুরা-১ আসন থেকে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান আওয়ামী লীগের প্রার্থী সাকিব আল হাসান। আজ রোববার (৭ জানুয়ারি) মাগুরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দরি মাগুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

এসময় সাকিবের সঙ্গে ছিলেন তার বাবা মাশরুর রেজা ও বোন বৃষ্টিসহ পরিবারের অন্য সদস্যরা।

‘নির্বাচনে জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী’ উল্লেখ করে সাকিব আল হাসান বলেন, ‘নির্বাচনে জয়লাভ করে আগামী পাঁচ বছর মাগুরা-১ আসনের জনগণকে সাথে নিয়ে কাজ করতে চাই। মাগুরার উন্নয়নে আমার ভূমিকা থাকবে অগ্রগণ্য।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com