বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

ভোটের আগের রাতে ১০ যানবাহন ও ৭ স্থাপনায় আগুন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের রাতে ১৫টি অগ্নিকাণ্ডের খবর পেয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার (৭ জানুয়ারি) এসব তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত সারাদেশে উচ্ছৃঙ্খল জনতার দেয়া ১৫টি আগুনের খবর পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ১০টি যানবাহন ও ৭টি স্থাপনা পুড়ে গেছে।

এসব ঘটনার মধ্যে ঢাকা বিভাগ দুটি, সিলেট বিভাগে একটি, চট্টগ্রাম বিভাগে তিনটি, ময়মনসিংহ বিভাগে তিনটি, খুলনা বিভাগে একটি, বরিশাল বিভাগে চারটি ও রংপুর বিভাগে একটি ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে পুড়েছে বাস তিনটি, ট্রাক একটি, কাভার্ড ভ্যান তিনটি, মোটরসাইকেল দুটি, প্রাইভেট কার একটি, শিক্ষাপ্রতিষ্ঠান চারটি, নির্বাচনী ক্যাম্প একটি, কমিশনারের অফিস একটি ও নৌকা একটি।

এ সময় কাজ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩০টি ইউনিট ও ১৫০ কর্মী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com