শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মাঝ আকাশে খুলে গেল দরজা, ১৭১ বোয়িংয়ের যাত্রা বাতিল

মাঝ আকাশে দরজা খুলে পড়ায় জরুরি অবতরণ করতে বাধ্য হলেন এক বোয়িং ৭৩৭ ম্যাক্স-৯ উড়োজাহাজের পাইলট। এর পরপরই বসিয়ে রাখা হয় ১৭১টি বোয়িং। খবর বিবিসি।

দুর্ঘটনায় আক্রান্ত ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড থেকে উড্ডয়ন করার কয়েক মিনিট পর এ ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় যাত্রীবাহী উড়োজাহাজটি ক্যালিফোর্নিয়ার অন্টারিও শহরের উদ্দেশে যাত্রা করে।

জরুরি অবতরণের পরপরই মার্কিন ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িংয়ের ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত নেয়। যার কারণে প্রভাবিত হয়েছে ১৭১টি ফ্লাইট।

জরুরি অবতরণকারী ফ্লাইটটি পরিচালনা করছিল আলাস্কা এয়ারলাইনস। প্রতিষ্ঠানটি জানায়, শনিবার প্রায় ৬০টি ফ্লাইট বাতিল হতে পারে।

মাইক্রো ব্লগিং সাইট এক্সের এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, পোর্টল্যান্ড থেকে অন্টারিওগামী এস১২৮২ বিমান উড্ডয়নের পরপরই সন্ধ্যায় একটি দুর্ঘটনার সম্মুখীন হয়। বিমানটি ১৭১ যাত্রী এবং ছয়জন ক্রুসহ নিরাপদে ফের পোর্টল্যান্ড বিমানবন্দরে অবতরণ করে। কী হয়েছিল আমরা সেটি তদন্ত করছি। বিস্তারিত তথ্য জানা গেলে সেটি প্রকাশ করা হবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com