সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন শেখ হাসিনা

রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) সকাল ৭টা ৫৫ মিনিটে কেন্দ্রে পৌঁছান তিনি। এ সময় শেখ হাসিনার সঙ্গে ছিলেন তার বোন শেখ রেহানা।

ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ।

আজ সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত করেছে ইসি। ফলে ৩শ আসনের মধ্যে ২৯৯ আসনে ভোটগ্রহণ চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com