শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

২৩ বছর পর মন্ত্রী পেল ভৈরববাসী

২৩ বছর পর মন্ত্রী পেয়ে আনন্দের জোয়ারে ভাসছে ভৈরববাসী। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এবার পেয়েছেন মন্ত্রীত্ব। তাঁকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ জানুয়ারী সন্ধ্যা থেকে আতশবাজীসহ সোস্যাল মিডিয়ায় কৃতজ্ঞতা জ্ঞাপনের চলছে সমারোহ। আজ শুক্রবার ১২ জানুয়ারী পাপনের মন্ত্রীত্ব পাওয়ার খুশিতে মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ভৈরব আওয়ামী লীগ নেতৃবৃন্দ।

আনন্দ মিছিলের পূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভের সঞ্চলনায় উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, কিশোরগঞ্জ জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন কাজল, পৌর আওয়ামী লীগ সভাপতি এসএম বাকী বিল্লাহ প্রমুখ।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগের নেতাকর্মী তাদের স্ব স্ব ওয়ার্ড ও ইউনিয়ন থেকে এসে মিছিলে অংশগ্রহণ করেন।

গতকাল ১১ জানুয়ারী বৃহস্পতিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে মন্ত্রিসভার বাকি সদস্যের সঙ্গে বঙ্গবভনে শপথবাক্য পাঠ করেন বিসিবি সভাপতি ও কিশোরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন।

আওয়ামী লীগ সরকারের অধীনে বাবা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আসনে ২০০৯ সাল থেকে টানা চার বারের মতো এমপি নির্বাচিত হলেও, এবারই প্রথম মন্ত্রী হিসেবে দায়িত্ব পান তিনি।

এ সময় নেতা কর্মীরা নাজমুল হাসান পাপনকে মন্ত্রীত্ব দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা আরো বলেন, প্রধানন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আগ্রণী ভূমিকা পালন করবেন নাজমুল হাসান পাপন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com