বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

পাটুরিয়ায় ফেরিডুবি, জীবিত উদ্ধার ১০

মানিকগঞ্জের পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাটের কাছে রজনীগন্ধা ফেরি ডুবে যাওয়ার পর ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিস। ফেরিটিতে থাকা গাড়িগুলোর যাত্রীদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চালাচ্ছে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিটটি।

ইতোমধ্যে ১০ জনকে উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারের তৎপরতা চালানো হচ্ছে। এখন পর্যন্ত কতজন নিখোঁজ আছেন তা জানা যায়নি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন ইসলাম বলেন, তাৎক্ষণিক এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া ফেরি থেকে এখন পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফেরিটিতে মোট ৯টি ট্রাক ছিলো।

এর আগে, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত দেড়টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তখন মাঝ নদীতে আটকে যায় ফেরি রজনীগন্ধা।

আরিচা ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ১৬ মিনিটে খবর পাই, পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গেছে। ৮টা ২৩ মিনিটে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।

ঘন কুয়াশায় মাঝ নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ধাক্কা দিলে ফেরিটি ডুবে যায়। রাজধানীর সিদ্দিক বাজার স্টেশন থেকে ফায়ার সার্ভিসের আরও ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com