বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে সিন্ডিকেট কাজ করে। কীভাবে এ সিন্ডিকেট ভাঙা যায়, তার কার্যকর পদ্ধতি আমরা বের করার চেষ্টা করছি। বৃহস্পতিবার (১৮জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জেলা পরিষদ মিলনায়তনে গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
আব্দুস শহীদ বলেন, মজুতদারদের রোধ করতে হবে।ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য যেভাবেই হোক ফসলের উৎপাদন বাড়াতে হবে। কোনো অবস্থাতেই বীজ, সার প্রভৃতি কৃষি উপকরণের কোনো রকম ঘাটতি বা সংকট হবে না। উৎপাদন বৃদ্ধির জন্য প্রয়োজনের চেয়ে বেশি করে কৃষি উপকরণ দেয়া হবে।