বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

নয়াপল্টনে পুলিশ মোতায়েন : র‍্যালির অনুমতি পায়নি ছাত্রদল

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে র‌্যালি করতে চেয়েছিল ছাত্রদল। সেজন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)তে অনুমতি চেয়ে চিঠিও দিয়েছিল সংগঠনটি। কিন্তু ডিএমপি থেকে তাদের র‌্যালির অনুমতি দেয়া হয়নি।

গতকালই ছাত্রদলকে সেটি জানানো হয়েছে। অনুমতি না পেয়ে রাজধানীর দুই মহানগর, বিশ্ববিদ্যালয় ও কলেজসহ জেলায় জেলায় র‌্যালি করার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ছাত্রদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।

তিনি বলেন, ডিএমপি থেকে আমাদের র‌্যালির অনুমতি দেয়া হয়নি। তারা ঘরোয়া প্রোগ্রাম করার কথা বলেছে। অনুমতি না পাওয়ায় নয়াপল্টনে র‌্যালিটি করবো না আমরা। তবে রাজধানীর দুই মহানগর, বিশ্ববিদ্যালয় ও কলেজসহ জেলায় জেলায় র‌্যালি করার জন্য সব ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে।

এদিকে এই কর্মসূচিকে ঘিরে নয়াপল্টন কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com