বুধবার, ২৯ Jul ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
বাধ্যতামূলক অবসরে যাওয়া সেই ৩২ ডিসি কারা ১ আগস্ট থেকে গণপরিবহনে কার্যকর হচ্ছে নতুন নির্দেশনা দেশীয় ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আহত জুলাইযোদ্ধা সুজনের নবজাতক কন্যার জন্য প্রধানমন্ত্রীর উপহার রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই: সিইসি বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ চার দিনেও জানা যায়নি কারণ গ্যাস সরবরাহ চালু অনিশ্চিত প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকেই গেলেন নাহিদ

আরও এক মামলায় আমীর খসরুর জামিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর আরও এক মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার রমনা ও পল্টন মডেল থানার দুই মামলায় জামিন আবেদনের অধিকতর শুনানি করেন।

ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে পল্টন থানার মামলায় জামিন মঞ্জুর করেন এবং প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন নাকচ করেন। এ নিয়ে ১০ মামলার মধ্যে ৯ মামলায় জামিন পেলেন আসামির খসরু।

এদিন আসামির পক্ষে আইনজীবী আসাদুজ্জামান এবং সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ শুনানি করেন।

একই আদালত গত ১৮ জানুয়ারি রমনা ও পল্টন মডেল থানার পৃথক এ চার মামলায় শুনানি শেষে ১০ হাজার টাকা করে মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল পর্যন্ত জামিন মঞ্জুর করেন। এরপর গত ২১ জানুয়ারি আরও দুই মামলায় একই আদালত জামিন মঞ্জুর করেন। তার আগে গত ১৭ জানুয়ারি পল্টন থানার দুই মামলায় এ আসামির জামিন মঞ্জুর করেন সিএমএম আদালত।

আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানান, আমীর খসরু মাহমুদ চৌধুরী মোট ১০ মামলার আসামি। আজ বুধবার এক মামলায় জামিন হওয়ায় আর এক মামলায় জামিন বাকি রইল।

মামলা থেকে জানা যায়, গত ২ নভেম্বর দিবাগত রাত পৌনে ১টার দিকে গুলশানের বাসা থেকে আমীর খসরুকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর পুলিশ কনস্টেবল হত্যা মামলায় গ্রেপ্তারের পর গত ৩ নভেম্বর তাকে আদালতে হাজির করা হলে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ৯ নভেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com