রবিবার, ০৩ মে ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
ময়মনসিংহের গফরগাঁওেয়ের সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলকে সংবর্ধনা দিয়েছে গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতি। ফাহমী গোলন্দাজ বাবেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
ঐতিহ্যবাহী গফরগাঁও বাজার ব্যাবসায়ী সমিতি আয়োজিত জাঁকজমকপূর্ণ এ সংবর্ধনা অনুষ্ঠানে রাজনীতিবিদ, গফরগাঁও বাজার ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য, সাধারণ ব্যাবসায়ী ও সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ফাহমী গোলন্দাজ বাবেল তৃতীয়বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় গফরগাঁও বাজার ব্যাবসায়ী সমিতি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে সভাপতিত্ব করেন বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মো.মস্জুর মিয়া। সংবর্ধনার শুরুতে ব্যাবসায়ী সংগঠনের পক্ষ থেকেও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন বাদল,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উপজেলা র্দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা.কেএম এহসান, উপজেলা আওয়ামীলেগের সহ সভাপতি আকরাম হোসেন মুক্তা প্রমুখ ।
ব্যবসায়ী সমিতি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এমপি ফাহমী গোলন্দাজ বাবেল বলেন, আমি আপনাদেরই ভাই, আপনাদেরই মানুষ। আমাকে নতুন করে সংবর্ধনা দেয়ার কিছু নেই। আজ আপনাদের এই আয়োজনে সত্যিই আমি মুগ্ধ।
ব্যাবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সকল ব্যাসায়ীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন, শত বছরের ঐতিহ্যবাহী গফরগাঁও বাজার ব্যবসায়ীরা সুনামের সাথে সারা দেশের সাথে ব্যবসা পরিচালনা করে আসছে। আমার দাদাজান ছিলেন এতদাঞ্চলেরর শীর্ষ পাট ব্যবসায়ী। দীর্ঘ সময় তিনি সুনামের সাথে ব্যবসা করেছেন। আমি নিজেও ব্যবসায়ী পরিবারের সন্তান্ এবং একজন রাজনীতিবিদ। আমার বাবাও ছিলেন রাজনীতিবিদ। আপনারা সব সময় গোলন্দাজ পরিবারের উপর ভরসা রেখেছেন। আমাদের পরিবারের নেতৃত্বের প্রতি আস্থা রেখেছেন,আমাকে বার বার বিপুল ভোটে বিজয়ী করেছেন।
আমি আপনাদের প্রতি আবারো কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের পাশে আছি এবং সব সময় থাকব। আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে ব্যবসা বাণিজ্যের পরিবেশ ভাল থাকে,নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করতে পারেন। আমাদের যাতায়াত ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। সারা দেশের সাথে গফরগাঁওয়ের মানুষের যোগাযোগ সুগম হয়েছে। আগামী দিনে আমি আপনাদের কল্যাণে ও প্রযোজনে পাশে থাকতে চাই। আমার প্রিয় গফরগাঁওবাসীর সুখ দু:খে আমার আত্মত্যাগ অটুট থাকবে। মাঘ মাসের তীর্ব শীত উপেক্ষা করে হাজার হাজার মানুষ ও ব্যবসায়ীরা সামিল হয় এই সংবর্ধনা অনুষ্ঠানে।