শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রথমবারের মতো নাইট্রোজেন ব্যবহার করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে এক আসামিকে প্রথমবারের মতো নাইট্রোজেন গ্যাস প্রয়োগ করে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (২৬ জানুয়ারি) এ পদ্ধতিতে কেনেথ ইউজিন স্মিথ (৫৮) নামের এক আসামির মৃত্যুদণ্ড কার্যকর করে দেশটির কারা কর্তৃপক্ষ। পৃথিবীর ইতিহাসে কোনো আসামিকে এভাবে মৃত্যুদণ্ড দেয়ার নজির এটিই প্রথম। খবর বিবিসি।

স্মিথের আইনজীবীরা একে নিষ্ঠুর ও অস্বাভাবিক শাস্তি হিসেবে অভিহিত করে এর বিরুদ্ধে আপিল করেন। তবে এই আপত্তি খারিজ করেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ও নিম্ন আদালতে। এর আগে ২০২২ সালে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে স্মিথের মৃত্যুদণ্ড কার্যকরের চেষ্টা করা হয়। তবে তখন এ চেষ্টা ব্যর্থ হয়।

কেনেথের বিরুদ্ধে ১৯৮৯ সালে এক যাজকের স্ত্রী এলিজাবেথ সেনেটকে হত্যার অভিযোগ প্রমাণিত হয়। ভাড়াটে খুনি হিসেবে তিনি এ হত্যাকাণ্ড ঘটান। ১৯৯৬ সাল থেকে কারাবন্দি আছেন কেনেথ।

মার্কিন ডেথ পেনল্টি ইনফরমেশন সেন্টারের তথ্যমতে, স্মিথই প্রথম ব্যক্তি, বিশুদ্ধ নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে যার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই প্রথম যারা নতুন এই পদ্ধতি ব্যবহার করে আসামির মৃত্যুদণ্ড কার্যকর করল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com