রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশের বাজারে রেডমি নোট ১৩ উন্মোচন

আন্তর্জাতিক পর্যায়ে বাজারজাতের পর এবার দেশের বাজারে নোট ১৩ উন্মোচন করেছে শাওমি। কোম্পানির দাবি গ্রাহকদের চাহিদা বিবেচনায় ডিভাইসটি তৈরিতে উন্নত ডিজাইন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

সুপারনোট ট্যাগলাইনে শাওমি ডিভাইসটি সম্প্রতি উন্মোচন করেছে। নোট ১৩ এ রয়েছে ট্রিপল ক্যামেরা সিস্টেম, ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ১২০ হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। অন্যদিকে উন্নত পারফরম্যান্স নিশ্চিতে ডিভাইসটিতে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর।

রেডমি নোট ১৩ স্মার্টফোনে আছে ১০৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সিস্টেম। এতে আরো আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। রেডমি নোট ১৩ ডিভাইসটি নিরাপত্তায় রাখার জন্য এতে রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এ ফিচারের ফলে কোনো এক্সটারনাল বাটন বা প্যাটার্ন ছাড়াই ফোনটি আনলক করা যাবে আরো সহজে। এছাড়া ফোনটিতে আছে এআই ফেস আনলক ফিচার। যা ব্যবহারের মাধ্যমে ডিভাইসের নিরাপত্তা আরো বাড়ানো যাবে।

স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ১২০ হার্টজের ফুল এইচডি প্লাসের অ্যামোলেড ডিসপ্লে। খুব পাতলা বেজেলে ডিসপ্লেটি ডিজাইন করা হয়েছে। ডিসপ্লেটি ১৮০০ নিট হওয়ায় এর ভিজুয়াল অনেক বেশি উজ্জ্বল। এতে ছবির রঙ ও স্বচ্ছতা ফুটে ওঠে নিখুঁতভাবে, যা ভিডিও, গেমিং বা ব্রাউজিংয়ের সময় দেয় দারুণ ভিজুয়াল এক্সপেরিয়েন্স। রেডমি নোট ১৩ ডিভাইসটিতে প্রসেসর হিসেবে আছে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর। যেখানে ব্যবহার করা হয়েছে ৬ ন্যানোমিটারের ম্যানুফ্যাকচার প্রসেস। এ শক্তিশালী চিপসেটটির কারণে মাল্টিটাস্কিং ও গেমিংয়ে ভালো অভিজ্ঞতা পাওয়ার বিষয়ে আশাবাদী চীনা কোম্পানিটি।

মিডনাইট ব্ল্যাক, আইস ব্লু ও মিন্ট গ্রিন এ তিন রঙে স্মার্টফোনটি কেনা যাবে। বাংলাদেশে শাওমির অনুমোদিত স্টোর, পার্টনার স্টোর এবং রিটেইল চ্যানেলে স্মার্টফোনটি দুটি র‍্যাম অপশনে পাওয়া যাবে। ৬জিবি+ ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ২২ হাজার ৯৯৯ টাকা এবং ৮জিবি+ ২৫৬জিবি ভ্যারিয়েন্টের দাম ২৫ হাজার ৯৯৯ টাকা। বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com