রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
এমআরটি পাস করার সময় টাকা বেশি নেওয়ার অভিযোগ করেছেন একজন মেট্রোরেল যাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেট্রোরেলের একটি কমিউনিটি গ্রুপে তিনি এ অভিযোগ করলে সেখানে সমালোচনা হচ্ছে। কেউ বলছেন, টাকাটা ফেরত না পাওয়ার সম্ভাবনাই বেশি। কেউ বলছেন, পুরো এরিয়া সিসি কাভারেজ, নোট টেনশন। আবার কেউ বলছেন, মনিটরে নজর রাখা দরকার ছিলো।
তিনি তার টাকাটা ফেরত পাবেন কিনা সেটাও জানতে চেয়েছেন। তিনি লিখেছেন, ‘এখন আসলেও কি টাকাটা আমি ফেরত পাব নাকি টাকাটা গচ্ছা যাবে বুঝতে পারছি না। আর কোনো করণীয় আছে কি?’
সাইফুল বারি মাসুম লিখেছেন, ‘না পাওয়ার সম্ভাবনাই বেশি। সরকারের এমন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোতে সৎ লোকের খুবই অভাব।’
মুনতাসির আলম লিখেছেন, ‘আমার এরকম অবস্থা হয় ফার্মগেইটে। আমি সেখানে তখনই যোগাযোগ করলে তারা মেশিন খুলে টাকা গুনে। মেশিনে ৫০ টাকা বেশি পেয়ে আমাকে সেটা ফেরত দেয়।’
সাকিব খান লিখেছেন, ‘মনিটরে নজর রাখা দরকার ছিল।’