শুক্রবার, ০১ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দাগনভুইয়ার আজরাইল দীঘি অতিথি পাখিতে মুখরিত

উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর আলামপুর গ্রামে গিয়ে জানা যায়, স্থানীয়ভাবে আজরাঈল দীঘি বলেই পরিচিত দীঘিটি পূর্বে হাজেরা-খাঁ দীঘি নামেও পরিচিত ছিল।নীরব-নিস্তব্ধ এই দীঘিটি এখন নানা রঙের অতিথি পাখির কিচিরমিচিরে মুখরিত।

স্থানীয়রা জানান,গত বছরের চেয়ে এবার বিপুল পরিমাণ পাখির আগমন ঘটেছে দীঘিটিতে। এসব পাখি দেখতে অনেক দর্শনার্থী ওই এলাকায় ভিড় করেন।তাঁরা আরও বলছেন, অতিথি পাখির কিচিরমিচির শব্দে প্রতিদিন আশপাশের লোকজনের ঘুম ভাঙছে।

উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন থেকে দর্শনার্থী ফয়সাল বলেন, প্রতিবছর এখানে বেশ কয়েকবার ঘুরতে আসি। বিশেষ করে শীতের সময়টা অনেক ভালো লাগে। অতিথি পাখিরা আসে, তাদের কিচিরমিচির শব্দ একটা সুরের পরিবেশ সৃষ্টি করে। অতিথি পাখির খবর শুনে দেখতে এসেছি। পাখির আগমনে জায়গাটির সৌন্দর্য আরও ফুটে উঠেছে।

স্থানীয় ইউপি সদস্য জহিরউদ্দিন বলেন, গত কয়েক বছর ধরে এসব পাখি এই দীঘিতে আসে। পাখিরা এখানে অনেক নিরাপদে। দীঘিটি পাখির একটি নিরাপদ আবাসস্থল হিসবে গড়ে উঠেছে। এ দৃশ্যে উপভোগ করতে প্রতিদিন শত শত মানুষ আসে।

দাগনভুইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা বলেন, কারও বিরুদ্ধে পাখি শিকারের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এটি দেখার ও সৌন্দর্য রক্ষার্থে সকলের সহযোগিতা দরকার।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com