রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
নরসিংদীর শিবপুরে ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়।
বিকেলে মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মো: সিরাজুল ইসলাম মোল্লা। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মো: সজীব এর সভাপতিত্বে সমানী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসীন নাজির, শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল। মেলায় উপজেলার ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান প্রকল্প উপস্থাপন এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে মেলা অনুষ্ঠিত হয়।