মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বিডিআরইএন ও হুয়াওয়ের চুক্তি

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড এবং বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন) সম্প্রতি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের জন্য স্মার্ট শিক্ষার সুযোগ ত্বরান্বিত করতে কৌশলগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কার্যালয়ে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

হুয়াওয়ে সাউথ এশিয়ার এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের (ইবিজি) চিফ টেকনোলজি অফিসার (সিটিও) পেং জিয়াওলেই (অ্যান্ডি) এবং বিডিআরইএনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাওরিত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এছাড়া অ্যালেন লিউ, ভাইস প্রেসিডেন্ট, হুয়াওয়ে সাউথ এশিয়া এবং ম্যানেজিং ডিরেক্টর, গভর্নমেন্ট এবং এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপ, হুয়াওয়ে বাংলাদেশ, ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিডিআরইএন ট্রাষ্টের ভারপ্রাপ্ত চেয়ারপার্সন মুহাম্মদ আলমগীর ও উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।- বিজ্ঞপ্তি

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com