মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

ইমরুলকে বাদ দিয়ে খেলতে নামছে কুমিল্লা

২০২৪ বিপিএলের বিগ ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ আজ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। চোখের অস্বস্তিতে কুমিল্লার বিপক্ষে ব্যাট করতে নামবেন তো সাকিব আল হাসান? হাইভোল্টেজ ম্যাচ ছাপিয়ে এটাই এখন বড় প্রশ্ন।

কুমিল্লা-রংপুর বিগ ম্যাচে আছে আরও একটা দ্বৈরথ। দুই হাই প্রোফাইল দেশি কোচ সোহেল ইসলাম আর মোহাম্মদ সালাউদ্দিনের লড়াই।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দেড়টায়। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান।

রংপুর এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে। আর কুমিল্লা এই ম্যাচে খেলছে তিন পরিবর্তন নিয়ে। কুমিল্লার একাদশে নেই ইমরুল কায়েস।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com