শনিবার, ২০ Jun ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
দক্ষিণ আফ্রিকায় চলমান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আজ সোমবার গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশকে ২৩৬ রানের টার্গেট দিয়েছে আয়ারল্যান্ড। এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ ওভারে বিনা উইকেটে ২২ রান।
মারুফ মৃধা ও শেখ জীবন দুটি করে উইকেট নেন।
এই মাঠেই নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ভারতের কাছে ৮৪ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ।
‘এ’ গ্রুপে খেলছে ভারত, বাংলাদেশ, আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। চার গ্রুপে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রতি গ্রুপ থেকে তিনটি করে দল উঠবে সুপার সিক্স পর্বে।
বাংলাদেশ ২০২০ সালে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সদ্যই এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ। এবার বড় আশা নিয়ে বিশ্বকাপ খেলতে যায় মাহফুজুর রহমান রাব্বীর দল।