বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

স্বেচ্ছাসেবীদের সঙ্গে প্যারিস খাল পরিষ্কারে নেমেছেন মেয়র আতিক

মিরপুর প্যারিস খালের অবৈধ দখল উচ্ছেদ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। এই কাজে সহযোগিতা করতে যুক্ত হয়েছেন বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর প্যারিস খালে এই কার্যক্রম শুরু হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঠানো এক ভিডিওতে দেখা যায়, মেয়র নিজেও স্বেচ্ছাসেবীদের সঙ্গে নেমে খাল পরিষ্কার করছেন।

এর আগে ৩১ জানুয়ারি মিরপুর প্যারিস খাল পরিদর্শন করে আজ থেকে খালটির পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং অবৈধ দখল উচ্ছেদের ঘোষণা দেন ডিএনসিসি মেয়র। ওই সময় আতিকুল ইসলাম বলেন, একসময় এই প্যারিস খাল দিয়ে নৌকা চলত, এই খালে মানুষ সাঁতার কাটত। সবাই নির্বিচারে ময়লা ফেলে খাল ভরাট করে ফেলেছে। ময়লা ও দখলমুক্ত করে মিরপুর প্যারিস খাল আগের রূপে ফেরানো হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com