শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নির্বাচনের পর সরকার আরও হিংস্র হয়ে উঠেছে: রিজভী

আজ শুক্রবার (২ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

রিজভী বলেন, ‘নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আকবর হোসেন এবং তার পুত্র সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রনির বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে আইন শৃক্সখলা বাহিনীর সদস্যরা যৌথ হামলা করেছে। এ সময় তারা বাড়ীর লোকজনদের সাথে অশালীন আচরণ ও নগদ অর্থসহ স্বর্ণের গয়না লুটপাটের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দখলদার আওয়ামী সরকারের ছত্রছায়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী নেতাকর্মীদের গ্রেপ্তারের উদ্দেশ্যে বাড়িতে বাড়িতে অভিযানের নামে নারকীয় কর্মকান্ড চালাতে বেপরোয়া হয়ে উঠেছে। এরই ধারাবাহিকতায় মো. আকবর হোসেন এবং তার পুত্র শাহাদাত হোসেন রনির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে গোয়েন্দা পুলিশ ও পুলিশ যৌথ হামলা চালিয়ে বাড়ির লোকজনদের সাথে অশালীন আচরণ ও নগদ ৩ লক্ষ ৭০ হাজার টাকাসহ একটি স্বর্ণের চেইন লুটপাট করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন আরও তীব্র মাত্রায় কতৃর্ত্ববাদী ও ফ্যাসিস্ট আওয়ামী সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করছে।’

রিজভী বলেন, ‘গত দেড় দশক ধরে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের এবং অবৈধ আওয়ামী সরকারের সাথে ভিন্নমত পোষণকারীদের ওপর অমানবিক আচরণ করা হচ্ছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন একতরফাভাবে অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাষ্ট্রক্ষমতা দখল করে বর্তমান গণবিচ্ছিন্ন সরকার আরও হিংস্র হয়ে উঠেছে। তবে এভাবে বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর নির্যাতন নিপীড়ণ চালিয়ে অবৈধ আওয়ামী সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করতে পারবে না। কারণ জনগণ এখন আওয়ামী দখলদার ও লুটেরা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারিদের পতন না হওয়া পর্যন্ত জনগণ আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে দৃঢ় সংকল্পবদ্ধ।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com