রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বাংলাদেশের স্বাস্থ্যশিক্ষা ও গবেষণায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আগ্রহ প্রকাশ

যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ও বায়োমেডিক্যাল গবেষণায় যৌথ উদ্যোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেছে। শুক্রবার (২ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গে ব্রাউন ইউনিভার্সিটি ক্লাবে আয়োজিত সভায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের আলপার্ট মেডিকেল স্কুলের ডিন ড. মুকেশ জৈন ও সংশ্লিষ্টরা এ আগ্রহ ব্যক্ত করেন।

আলোচনায় ড. কামাল চৌধুরী বাংলাদেশের স্বাস্থ্য শিক্ষা ও বায়োমেডিক্যাল গবেষণায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিশেষ উদ্যোগ ও কার্যক্রম বিষয়ে অবহিত করেন। ড. কামাল চোধুরীর সম্মানে আয়োজিত এই সভায় ডিন অধ্যাপক মুকেশ জৈনের সঙ্গে ছিলেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ের হৃদরোগ গবেষণার পরিচালক ড. রুহুল আবিদ, গ্লোবাল হেলথ এর প্রধান ড. এডাম লেভিন, ড. সুসান কুভিন, ট্রান্সলেশনাল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. শ্যারন রাউন্ডস ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ভারত রামরত্নম।

আলোচনায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুলের শীর্ষস্থানীয় কর্মকর্তারা ও ডিন ড. মুকেশ জৈন বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে স্বাস্থ্য খাত এবং কভিড মহামারী নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গৃহীত ব্যবস্থা ও অর্জনের ভূয়সী প্রশংসা করেন। ডিন জৈন ও ড. আবিদ প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ কমিউনিটি ক্লিনিক জাতিসংঘ কর্তৃক সম্মানিত হওয়ায় ব্রাউন বিশ্ববিদ্যালয়ের মেডিকেল স্কুল কর্তৃক গত সেপ্টেম্বর মাসে তাকে বিশেষ সম্মাননা প্রদানের স্মৃতিচারণ করেন। তারা জানান যে সে সময়ে সংক্ষিপ্ত আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রস্তাবের আলোকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের ছাত্র-শিক্ষক-গবেষক বিনিময় ও যৌথ গবেষণায় আগ্রহ ব্যক্ত করেছেন। সভায় তারা আরো জানান, ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় কয়েকটি জেলায় কাজ করছে। এরই মধ্যে জরায়ুমুখের ক্যান্সার নির্ণয়ের আধুনিক ডিজিটাল পদ্ধতি প্রবর্তন, ইলেক্ট্রনিক হেলথ রেকর্ড পদ্ধতির মাধ্যমে কমিউনিটি ক্লিনিক থেকে উপজেলা ও জেলা হাসপাতাল পর্যায়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের মেডিক্যাল ডাটা বিনিময় এবং শিশুদের ডায়রিয়াজনিত চিকিৎসা গবেষণার কাজে তারা সহায়তা করেছে। আগামীতে তারা ব্রাউন বিশ্ববিদ্যালয় এবং ঢাকায় ব্রাউন-বাংলাদেশ যৌথ সেমিনার আয়োজন করতে আগ্রহী বলে জানায়।

আলোচনায় ড. কামাল চৌধুরী ব্রাউন-বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ ও এডুকেশন ইনিশিয়েটিভের যৌথ উদ্যোগ গ্রহণের জন্য ব্রাউন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এর মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা গবেষণা খাত বিশেষভাবে উপকৃত হবে বলে আস্থা ব্যক্ত করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলোর মান উন্নয়ন এবং হাসপাতাল ও প্রতিষ্ঠানসমূহের সেবা ব্যবস্থার উন্নয়ন এবং গবেষণা কার্যক্রমে আলপার্ট মেডিকেল স্কুলের বিশেষ সহায়তা প্রাপ্তির বিষয়ে আগ্রহ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com