শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

নাইজেরিয়ায় প্রাসাদে ঢুকে রাজাকে গুলি করে হত্যা, রানিকে অপহরণ

নাইজেরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় এক রাজ্যের প্রথাগত রাজা সেগুন আরেমুকে তার প্রাসাদে ঢুকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। এ সময় তার স্ত্রীর সঙ্গে আরেকজনকে অপহরণ করে নিয়ে গেছে তারা।

বৃহস্পতিবার রাতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কোয়ারা রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, সেগুন আরেমু একজন অবসরপ্রাপ্ত জেনারেল, পূর্বপুরুষের মতো তিনি রাজা উপাধি ধারণ করেন। তার আনুষ্ঠানিক উপাধি কোরোর ওলুকোরো। তারা তাকে হত্যা করেছে, তারা কোনো মুক্তিপণ দাবি করছে কি না, তা এখনো স্পষ্ট নয়।

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com