মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

চিলিতে ভয়াবহ দাবানল, নিহত ৪৬

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। রোববার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, দাবানলে অন্তত ৪৬ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

উপকূলীয় পর্যটন শহর ভিনা ডেল মার মেয়র বলেছেন, দাবানলে দুই শতাধিক বাসিন্দা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

দাবানলে সারা দেশে ৪৩ হাজার হেক্টরেরও বেশি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেশটির স্বারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে দাবানল আরও তীব্র রূপ ধারণ করে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, দাবানলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। দাবানল ছড়িয়ে পড়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা হেলিকপ্টার ও ট্রাক ব্যবহার করে আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com