রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
মাদারীপুরের শিবচরে অজ্ঞাতনামা একটি গাড়ি চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গত রোববার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেস হাইওয়ের মুন্সীবাজার নামক স্থানে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- মো. আল মাসুদ (২৫) ও মো. আফ্রিদি হাসান (২২)।
অজ্ঞাতনামা ওই গাড়ি চাপায় ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল চালক মো. আল মাসুদ। অন্যজন মো. আফ্রিদি হাসান গুরুতর আহত হলে স্থানীয়রা প্রথমে তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান। সেখানে গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।