শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিদেশীদের বাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞা বাড়াচ্ছে কানাডা

বিদেশী নাগরিকদের ওপর বাড়ি কেনায় নিষেধাজ্ঞার মেয়াদ আরো দুই বছর বাড়াতে যাচ্ছে কানাডা। কভিড-১৯ মহামারীর পর দেশটির আবাসন খাতে সৃষ্ট অনিশ্চয়তার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিচ্ছে জাস্টিন ট্রুডোর সরকার। এর আগে একই কারণে শিক্ষার্থীদের প্রবেশ সীমিত করার কথা জানায় কানাডা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নতুন প্রস্তাবের বিষয়টি অবহিত করেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। খবর ভ্যাঙ্কুভার সান।

এক বিবৃতিতে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, ‘‌বিদেশীদের ওপর বাড়ি কেনার নিষেধাজ্ঞা ২০২৭ সাল পর্যন্ত বাড়াতে চাচ্ছে সরকার।’

গত বছর দেয়া নিষেধাজ্ঞা ২০২৫ সালে শেষ হওয়ার কথা ছিল। ওই ঘোষণা অনুসারে, কানাডার নাগরিক নন এমন ব্যক্তি কিংবা তাদের কোনো প্রতিষ্ঠান দেশটিতে বাড়ি কিনতে পারবে না। অবশ্য কিছুটা ব্যতিক্রম রাখা হয়েছে। বিশেষ করে সাময়িকভাবে কাজের অনুমোদন পেয়েছেন এমন ব্যক্তি, শরণার্থী ও বিদেশী শিক্ষার্থীদের জন্য এ বিধিনিষেধ কিছুটা শিথিলযোগ্য।

নিষেধাজ্ঞা আইন অনুসারে, যদি কোনো বিদেশী আইন লঙ্ঘন করেন তাহলে তাকে ১০ হাজার ডলার পর্যন্ত জরিমানা গুনতে হবে। পাশাপাশি সেই সম্পত্তি বিক্রি করতে বাধ্য হবেন। সাম্প্রতিক ঘোষণায় কানাডার অর্থমন্ত্রী বলেন, ‘কানাডীয় পরিবারগুলো যেন আবাসনের সমস্যায় না পড়েন বিদেশীদের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর মাধ্যমে তা নিশ্চিত করতে চাইছি আমরা। সরকার কানাডার নাগরিকদের সাধ্যের মধ্যে আবাসন সেবা দিতে সম্ভাব্য সব উপায়ে সচেষ্ট।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com