রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটিতে মাশরাফি-সাকিব

জাতীয় সংসদের অধিবেশনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ ১৬টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়। যেখানে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় দুই তারকাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

দ্বাদশ সংসদে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে গতবার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করা জাহিদ আহসান রাসেলকে। এবার এ মন্ত্রণালয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

 

এদিকে জাহিদ আহসান রাসেলের নেতৃত্বে পাপন-মাশরাফি-সাকিব ছাড়াও কমিটির অন্য সদস্যরা হলেন শফিকুল ইসলাম, মাইনুল হোসেন খান, আবদুস সালাম মুর্শেদী, সোলায়মান সেলিম ও মহিউদ্দীন মহারাজ।

উল্লেখ্য, সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমতিক্রমে তার পক্ষে এ কমিটি গঠনের প্রস্তাব করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী। এ প্রস্তাব পরে কণ্ঠভোটে পাস হয়। মাশরাফি দ্বিতীয়বারের মতো দায়িত্বে এলেও প্রথমবার নতুন দায়িত্বে সাকিব।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com