শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মৃত স্বামীর সাথে ৪ বছর রাত্রিযাপন!

এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার একজন সমাজকর্মী সম্প্রতি স্বেতলানার সন্তানদের সাথে কথা বলে, ওই মমি করা মৃতদেহটি আবিষ্কার করেন। যদিও স্বেতলানা তার স্বামীর মৃতদেহ বিছানায় রেখেছিলেন এবং সন্তানদের সতর্ক করে দিয়েছিলেন কাউকে কিছু না জানাতে। কাউকে জানালে তাদের এতিমখানায় পাঠানো হবে বলে হুমকিও দেন তিনি। বর্তমানে তার মানসিক স্বাস্থ্যের মূল্যায়ন চলছে।

৪ বছর আগে স্বেতলানার ৪৯ বছর বয়সী স্বামী ভ্লাদিমির তাদের বিশাল বাড়িতে রহস্যজনক পরিস্থিতিতে মারা গিয়েছিলেন। এই দম্পতি ২০২০ সালের ডিসেম্বরে ঝগড়া এবং মারামারি করেছিলেন বলে জানা গেছে। সেই সময় স্বেতলানা চিৎকার করে তার স্বামীর মৃত্যু কামনা করছিলেন। এর কিছুক্ষণ পর মারা যান ভ্লাদিমির। তখন স্বেতলানা ভেবেছিল সে ভান করছে। পরে তিনি তার স্বামীর মৃতদেহ একটি কম্বলে মুড়ে তাকে তার ঘরে নিয়ে যান।

বাড়িটি তল্লাশি করে পুলিশ মমিকৃত ভ্লাদিমিরের পায়ের কাছে একটি মিশরীয় ক্রস, ট্যারোট কার্ড, তাবিজ এবং পশুর খুলির ছবিসহ একাধিক গোপন জিনিস খুঁজে পায়। ওই বাড়ির শয়নকক্ষগুলোর একটিতে শৃগালের মাথাওয়ালা প্রাচীন মিশরীয় দেবতা আনুবিসের একটি অস্থায়ী মন্দিরও ছিল। এমন ভয়ঙ্কর আবিষ্কারের পর, স্বেতলানার সিজোফ্রেনিয়ার জিনগত প্রবণতা রয়েছে বলে জানায় পুলিশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com