রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

শুরু হলো তিন দিনব্যাপী জুয়েলারি মেলা

ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে তিন দিনের এ মেলা উদ্বোধন করেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বাজুসের সভাপতি সায়েম সোবহান আনভীর। এ মেলা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ ইমেরিটাস অধ্যাপক চিত্রশিল্পী রফিকুন নবী, ইউনেস্কো আর্টিস্ট ফর পীস ও ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল, বাজুসের ব্রান্ড অ্যাম্বাসেডর মমতাজ বেগম, অভিনেত্রী রোকেয়া প্রাচী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকিসহ অন্যান্যরা।

বাজুস ফেয়ার-২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধ করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন অতিথিরা।

এবারের মেলায় প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন ও স্টলে যথাক্রমে ৯টি, ১৭টি ও ১৫টি স্বনামধন্য জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। ক্রেতাদের মনোযোগ আকর্ষণে তাঁরা বিশেষ ছাড় দিচ্ছেন জুয়েলারি পণ্যে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com