রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বরিশালে এক ভারতীয় নারীসহ আটক ৩

বরিশালে এক ভারতীয় মহিলা নাগরিকসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জেলার উজিরপুরে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হালিমা খানম (২২), তার স্বামী এবাদুল (২৬) ও ওই মহিলার ভাসুন এনামুল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালের সাতলা ইউনিয়নের দক্ষিণ শতলা গ্রামের মো. সালাম হাওলাদারের ছেলে মো. এবাদুল হাওলাদার কাজের জন্য সাত বছর আগে ভারত যান। সেখানে কাজের সুবাদে ভারতীয় নাগরিক হালিমা খানমের সঙ্গে পরিচয় এবং পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। তাদের ঘরে ছনিয়া খানম নামে ৫ বছরের একটি কন্যা সন্তানও রয়েছে।

বৈবাহিক সূত্রে হালিমা খানম বাংলাদেশের নাগরিকত্ব (ভোটার) দাবি করে উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়ন চেয়ারম্যানের সনদ নিয়ে নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করেন।

পরবর্তীতে তার আবেদন যাচাই-বাছাই করার সময় বরিশাল জেলা সিনিয়ার নির্বাচন কর্মকর্তা মো. অহিদুজ্জামান মুন্সি ও উজিরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ তাদের কাছে সঠিক নাম ঠিকানা জানতে চান। এক্ষেত্রে তারা সঠিক নাম পরিচয় দিতে ব্যর্থ হলে পুলিশ তাদের আটক করেন।

অভিযুক্ত হালিমা খানম বলেন, আমি ভারতের উড়িষ্যা থেকে ২ মাস আগে বাংলাদেশে এসেছি। আমার সঙ্গে এবাদুল হাওলাদারের বিয়ে হয়েছে। আমাদের ছনিয়া খানম নামের একটি সন্তান রয়েছে।

এবাদুল হাওলাদার বলেন,  ৭ বছর আগে ভারতে হালিমার সঙ্গে আমার পরিচয় হয়। ভারতে থাকাকালীন আমাদের বিয়ে হয়েছে। দুই মাস আগে আমার স্ত্রী হালিমা ও সন্তানকে নিয়ে ভারত থেকে দেশে ফিরেছি। বাংলাদেশে নাগরিক হওয়ার জন্য চেয়ারম্যানের জন্ম নিবন্ধন প্রত্যায়ন পত্র ও ভোটারের অঙ্গীকারনামা নিয়ে আবেদন করেছি।

এ ব্যাপারে সাতলা ইউনিয়নের চেয়ারম্যান শাহিন জানান, আমার কাছে সে নিয়মানুযায়ী আবেদন করেছে আমি আবেদনের ভিত্তিতে জন্ম নিবন্ধন, প্রত্যয়ন ও ভোটার অঙ্গীকার নামায় সাক্ষর করেছি। সে ভারতের নাগরিক সেটা আমার জানা ছিল না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com