রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বিশ্ব ইজতেমা: দ্বিতীয় দিনেও ইবাদত-বয়ানে মশগুল মুসল্লিরা

টঙ্গীর তুরাগ তীরে বিশ্বইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন শনিবারও শান্তিপূর্ণভাবে ইজতেমার কার্যক্রম চলছে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভের মনোবাসনায় নিজের ইমান, আমল ও আখলাককে পরিপপূর্ণ শুদ্ধরূপে গড়ে তুলতে বয়ান শুনছেন ইজতেমার শীর্ষ আলেম ও মুরুব্বীদের। শনিবার বাদ ফজরের বয়ান দিয়ে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রমের সূচনা করা হয়।

বিশ্ব ইজতেমায় আসা মুসল্লিদের পদভারে টঙ্গীর তুরাগতীর এখন ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। টঙ্গীতে বিশ্বইজতেমার দি¦তীয় পর্বের দ্বিতীয় দিন শনিবারও ছিল টুপি-পাঞ্জাবি পরা মানুষের ঢল।

শনিবার টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। শনিবারও ইজতেমায় মুসল্লিদের আগমন অব্যাহত ছিল। ধুলা, ময়লা, শীতসহ নানা প্রতিকূলতা উপক্ষো করে ময়দানে আসা সকল মুসুল্লীদের মনোযোগ এখন আলেমদের বয়ানের দিকে। আল্লাহু আকবর ধ্বনিতে টঙ্গীর তুরাগ তীর মুখিরত। ফজরের নামাজের পর থেকে রাত পর্যন্ত অবিরাম চলছে বিভিন্ন ভাষায় বয়ান। দেশ-বিদেশের বিশিষ্ট আলেমগণ বিভিন্ন বিষয়ের উপর বয়ান করছেন। ধর্মপ্রাণ মুসল্লিরা মনোনিবেশ করে ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শুনেন। প্রথম পর্বের দ্বিতীয় দিন শনিবার বাদ ফজর থেকে তুরাগ তীরে টঙ্গীর ইজতেমা মাঠে লাখ-লাখ মুসল্লি উদ্দেশ্যে চলে পবিত্র কোরআন-হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান।

শনিবার যারা বয়ান করছেন

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনের শুরুতে শনিবার বাদ ফজর মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করেন ভারতের মাওলানা সাঈদ বিন সা’দ, তার বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মুফতি ওসামা ইসলাম। সকাল সাড়ে ১০টায় তালিমে হালকা বয়ান করবেন ভারতের মাওলানা আব্দুল আজিম। বাদ জোহর বয়ান করবেন ভারতের মাওলানা শরিফ সাহেব, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মাহমুদুল্লাহ। বাদ আসর বয়ান করবেন পাকিস্তানের মাওলানা ওসমান সাহেব, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা আজিম উদ্দিন। বাদ আসর বয়ানের পর ’যৌতুক বিহীন’ বিয়ে অনুষ্ঠিত হবে। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা মুফতি ইয়াকুব সাহেব, তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।

ইজতেমায় মূল বয়ান উর্দ‚তে হলেও অংশ নেয়া বিভিন্ন ভাষাভাষি মুসল্লিদের জন্য তাৎক্ষণিকভাবে বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসিসহ বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়। এদিন বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বসবে যৌতুকবিহীন বিয়ের আসর।

আগামীকাল রোববার আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এই ঢল চলবে। এর মধ্যে ইজতেমা ময়দান ভরে গেছে। রোববার হেদায়তি বয়ান ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে এবারের বিশ্বইজতেমা। সবকিছু ঠিক থাকলে রোববার সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিশ্বইজতেমার দ্বিতীয় পর্বেও মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com