সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

নারী উদ্যোক্তা তৈরির প্রত্যয়ে মানিকগঞ্জে ‘এসো উদ্যোক্তা হই’ কর্মশালা

নারী উদ্যোক্তা তৈরির প্রত্যয়ে মানিকগঞ্জে ‘এসো উদ্যোক্তা হই’ কর্মশালা আয়োজন করেছে এসএমই ফাউন্ডেশন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী আয়োজিত কর্মশালায় সরকারি দেবেন্দ্র কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী, শৌখিন উদ্যোক্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার ৭০ জন নারী অংশ নেন।

কর্মশালার সভাপতি এসএমই ফাউন্ডেশনের নারী উদ্যোক্তা উন্নয়ন বিভাগের মহাব্যবস্থাপক ফারজানা খান বলেন, নারী উন্নয়নে বাংলাদেশ বিশ্বে এক রোল মডেল। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন টেকসই করতে প্রয়োজন নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক ক্ষমতায়ন। নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন মানে সমৃদ্ধ জাতীয় অর্থনীতি।

তিনি নারীর আত্মকর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন এবং সমৃদ্ধ জাতীয় অর্থনীতির প্রয়োজনে ‘উদ্যোক্তা’ হওয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে তিনি এসএমই ফাউন্ডেশনকে সহযোগিতার আশ্বাস দেন।

কর্মশালার সম্মানিত অতিথি সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. রেজাউল করিম আত্মকর্মসংস্থানের গুরুত্ব তুলে ধরেন। চাকরি কর্মসংস্থানের একমাত্র পন্থা- এ ভাবনা থেকে বের হয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন। নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণের জন্য তিনি এসএমই ফাউন্ডেশন এবং ইস্টার্ন ব্যাংককে ধন্যবাদ জানান।

উদ্যোক্তা হতে নারীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে কর্মশালায় উপস্থিত ছিলেন সফল নারী উদ্যোক্তা সেলিনা আক্তার, ট্যান-এর স্বত্বাধিকারী তানিয়া ওয়াহাব। তারা নতুন উদ্যোক্তাদের উৎসাহ দিতে নিজেদের উদ্যোক্তা হয়ে উঠা, উদ্যোক্তা জীবনের বাধা-বিপত্তি মোকাবেলা এবং সফলতার গল্প উপস্থাপন করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ইস্টার্ন ব্যাংকের প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিংয়ের প্রধান তানজেরী হক বলেন, নতুন নারী উদ্যোক্তা তৈরি, তাদের উন্নয়ন এবং নারী উদ্যোক্তা তৈরিতে অর্থায়ন ইস্টার্ন ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

তিনি বলেন, নারী উদ্যোক্তা উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে যৌথ উদ্যোগে ইস্টার্ন ব্যাংকের কর্মসূচি আরো বৃদ্ধি করা হবে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্মার্ট ভিলেজের নির্বাহী পরিচালক মীর শাহেদ আলী।

কর্মশালার ওয়ার্কিং সেশনে ‘এসএমই উদ্যোক্তা- আকর্ষণীয় এক ক্যারিয়ার অপশন’ বিষয়ে উদ্যোক্তা তৈরিতে উৎসাহ প্রদান ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মাসুদুর রহমান। একজন নতুন উদ্যোক্তা অথবা প্রতিষ্ঠানিক স্মার্ট উদ্যোক্তার কী কী বিষয়ে সম্যক জ্ঞান থাকা প্রয়োজন, তাদের পেপার ডকুমেন্টেশন কেমন হবে, বাজার বিশ্লেষণ, কাস্টমার বিহেভিয়ার বিষয়ে  ‘উদ্যোক্তা ও উদ্যোগ- এগিয়ে যাওয়ার কলা-কৌশল’ শিরোনামে আলোচনা করেন শাহীন’স হেল্পলাইনের সিইও মো. আমিনুল ইসলাম। নতুন নারী উদ্যোক্তা, স্টার্ট-আপ ও অনলাইন ব্যবসায়ে যুক্ত নারীদের ব্যাংক ঋণ পাওয়ার উপায় বিষয়ে আলোচনা করেন ইবিএল মানিকগঞ্জ উপশাখার ম্যানেজার মো. সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com