শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

দেশের সীমানায় শুধুই অশান্তির আগুন: রিজভী

বাংলাদেশে সীমানায় শুধুই অশান্তির আগুন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, গত ১৬ বছর ধরে দেশের মানুষ গণতন্ত্র নয়, স্বৈরাচারের নিষ্ঠুর সাজা ভোগ করছে। ভোটাধিকার বঞ্চিত হওয়ার যন্ত্রণা ভোগ করছে।  মানুষের পিঠ এখন দেয়ালে ঠেকে গেছে।মানুষের ভাষাও হারিয়ে গেছে। বাংলাদেশের সীমানায় শুধুই অশান্তির আগুন।আন্তর্জাতিকভাবে এই সরকার সমর্থনবিহীন মন্তব্য করে রিজভী বলেন, জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ গণতান্ত্রিক বিশ্ব এই ভোটারবিহীন একতরফা নির্বাচন প্রত্যাখ্যান করে বিবৃতি দিয়েছে।  বিশ্বের সব খ্যাতিমান পত্র-পত্রিকা ও অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম ভোট বর্জনের এই তথাকথিত নির্বাচনের নামে কি কেলেঙ্কারি ঘটিয়েছে তা তুলে ধরেছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচসহ বিশ্বের প্রায় সমস্ত মানবাধিকার সংগঠন, অস্ট্রেলিয়ার প্রভাবশালী সিনেটর ডেভিড শুব্রিজসহ বিভিন্ন দেশের কূটনীতিক ও রাজনৈতিক প্রভাবশালীরা একতরফা নির্বাচন বাতিল করে, বাংলাদেশে রাজনৈতিক বন্দীদের মুক্তি দিয়ে নতুন করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছে।৯৫ শতাংশেরও বেশি জনগণ এই ডামি নির্বাচন প্রত্যাখান করেছেন বলেও মন্তব্য করেন রিজভী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com