শনিবার, ০২ মে ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

রাজধানীতে একদিনেই ১৫০ কোটি টাকার ফুল বিক্রি

১৩ ফেব্রুয়ারি থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে রাজধানীর ফুলের পাইকারি বাজারে ফুল নিয়ে আসেন চাষি ও ব্যবসায়ীরা।

এই ফুলগুলো খুচরা বাজার একদিনে বিক্রি হয়েছে প্রায় ১৫০ কোটির টাকার মতো। ফুল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

ফুল ব্যবসায়ীরা বলেন, ফেব্রুয়ারি মাসে এমনিতেই ফুল বিক্রি বেশি হয়। তবে ফুলের দাম এবার তিনগুণ বেড়েছে। ঢাকার বাজারে অধিকাংশ ফুলই আসে যশোরের গদখালী, চুয়াডাঙ্গার জীবননগর, ঝিনাইদহের কালীগঞ্জ, মানিকগঞ্জ, নারায়নগঞ্জের বন্দর ও সাভারের গোলাপ গ্রাম থেকে। এ ছাড়া থাইল্যান্ড, কেনিয়া, মালয়েশিয়া, চীন ও ভারত থেকেও ফুল আমদানি করা হয়। যেসব ফুল দেশে চাষ হয় না সেগুলোই বিদেশ থেকে আসে।

ঢাকা ফুল ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতির অধীনে শাহবাগে দেড় শতাধিক তালিকাভুক্ত ব্যবসায়ী পাইকারি ফুলের বাজারে নেতৃত্ব দেন। আর শাহবাগ বটতলা ক্ষুদ্র ফুল ব্যবসায়ী সমবায় সমিতির অধীনে আছে খুচরা ফুল বিক্রির অর্ধশতাধিক দোকান।

এ ছাড়া ৩০ থেকে ৩৫টি অস্থায়ী খুচরা দোকান রয়েছে। ফুল ব্যবসায়ী সমিতির তথ্যমতে, ঢাকার ফুল বেচাকেনার সবচেয়ে বড় বাজার শাহবাগে শুধু ১৪ ফেব্রুয়ারিতেই ১০ থেকে ২০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে।

ঢাকায় ১৯৮৭ সালে বাণিজ্যিকভাবে ফুল বিক্রি শুরু হয়। তখন বিক্ষিপ্তভাবে বিভিন্ন স্থানে ফুল বিক্রি হতো। ১৯৯০ সালে শাহবাগে প্রথম ফুলের বাণিজ্যিক পাইকারি মার্কেট স্থাপিত হয়। এ ছাড়া ঢাকার বিভিন্ন জায়গায় ফুটপাত এবং সড়কের পাশে ফুল বিক্রি হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com