সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ড. ইউনূসের প্রতি ‘বিদ্বেষমূলক’ আচরণে জাতিসংঘের উদ্বেগ

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশে যা ঘটছে, তা চরম উদ্বেগের বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি বলেন, ‘ড. ইউনূস জাতিসংঘের অত্যন্ত মর্যাদাসম্পন্ন ও গুরুত্বপূর্ণ অংশীদার। বাংলাদেশে তার বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে একটি মহলের বিদ্বেষমূলক আচরণে জাতিসংঘ চরমভাবে উদ্বিগ্ন।’

এর আগে গতকাল বাইরে থেকে লোক এসে গ্রামীণ টেলিকমের প্রতিষ্ঠানগুলো জবরদখল করেছে বলে অভিযোগ করেছেন শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘‌এখন আমরা ভয়ংকর পরিস্থিতির মধ্যে আছি। আমরা বহু রকমের দুর্যোগ দেখেছি। এ রকম দুর্যোগ দেখিনি। গত ১২ তারিখ হঠাৎ করে কতগুলো বাইরের লোক এসে জবরদখল করে ফেলল। আমরাই এখন বাইরের লোক তাদের কাছে। তারা তাদের নিয়মে চালানোর চেষ্টা করছে। সরকার বলতে এখন সবচেয়ে বড় রক্ষক হলো পুলিশ। তাদের কাছ থেকে কোনো ধরনের সহায়তা পেলাম না।’

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘‌এটা এক মহাদুর্যোগ। এটাকে মামলার মধ্যে ঢুকিয়ে ফেলে সর্বস্বান্ত করে দেবে। এগুলো একটাও কাজ করতে পারবে না। এ হলো মুশকিল। আমি জনগণের কাছে ফরিয়াদ জানাতে এসেছি। এখন আমরা কোথায় যাব? এ প্রশ্ন রাখলাম।’

তিনি আরো বলেন, ‘‌এখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার গ্রামীণ ব্যাংকের নেই। এখানে গ্রামীণ ব্যাংকের কোনো টাকা নেই। আমাদের আইন স্পষ্ট। যেসব দাবি-দাওয়া আছে বলছে, এখানে সেগুলোও নেই। আইন বুঝেই কাজ করেছি। এখন তাদের যদি অন্য রকম কোনো উদ্দেশ্য থেকে থাকে, সেটি তাদের ব্যাপার।’

আর্থিক আয়ের উৎস জানতে চাইলে তিনি বলেন, ‘‌এ টাকা আমাদের কোনো ব্যক্তির পকেট থেকে আসেনি। টাকাগুলো এসেছে ব্যবসা থেকে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com