শনিবার, ০২ মে ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মেঘনায় নৌকায় বলগেটের ধাক্কা, নিহত এক, নিখোঁজ সাত

ব্রাহ্মণবাড়িয়ায় মেঘনা নদীতে বালুবাহী বলগেটের ধাক্কায় একটি ভ্রমণ তরী ডুবে গেছে। এতে এক নারী নিহত এবং অন্তত সাত জন আহত হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছে ওই নৌকার সাত যাত্রী। তাদের মধ্যে একটি পরিবারের শিশুসহ চার জন রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় জেলার আশুগঞ্জ উপজেলার ভৈরত রেলসেতুর তিন নম্বর পিলারের কাছে এই দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত নারীর নাম, পরিচয় জানা যায়নি।

নিখোঁজ যাত্রীরা হলেন- ভৈরব হাইওয়ে থানার পুলিশের কনস্টেবল সোহেল রানা (৩২), স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭) ও ছেলে রায়সুল (৫) এবং যাত্রী আরাদ্ধ, বেলাল, আনিকা আক্তার।

ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, শুক্রবার  সন্ধ্যা ছয়টার দিকে ভৈরব থেকে ২০ জন যাত্রী নিয়ে একটি ভ্রমণতরী ব্রাক্ষ্মণবাড়িয়ার আশুগঞ্জের চরসোনারামপুর এলাকায় যায়। ফেরার পথে একটি বালুবাহী বলগেটের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। এতে ১২ জন সাঁতরে তীরে উঠতে পারলেও
আট জন নিখোঁজ হয়। পরে এক অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। এখনও সাত জন নিখোঁজ রয়েছেন।

তিনি জানান, শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল এনে উদ্ধার কাজ শুরু করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com