শনিবার, ১৩ Jun ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ প্রধানের

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ প্রধানের

জাতিসংঘ প্রধান এন্তোনিও গুতেরেস গাজায় আরো ত্রাণ সরবরাহের সুযোগ দিতে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। শনিবার গাজার দ্বারপ্রান্তে সফরে গিয়ে যুদ্ধবিরতির এ আহ্বান জানিয়ে গুতেরেসে বলেছেন, ইসরাইল-হামাস যুদ্ধে বিশ্ব যথেষ্ট ভয়াবহতা দেখেছে।

গাজায় ত্রাণ সরবরাহের মূল পথ মিসরীয় অংশের রাফা সীমান্তে গুতেরেস বলেছেন, গাজার ফিলিস্তিনী শিশু, নারী ও পুরুষ সকলেই অব্যাহত দুঃস্বপ্ন্রে মধ্যে রয়েছে। তিনি আরো বলেছেন, আমি বিশ্বের সংখ্যাগরিষ্ঠের কণ্ঠধারণ করে বলছি যারা যথেষ্ট ভয়াবহতা দেখেছে। গাজায় সম্প্রদায় ধ্বংস করে দেয়া হয়েছে, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া হয়েছে, পুরো পরিবার ও  প্রজন্ম নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে।
গুতেরেস গাজায় পুরোপুরি ও অবাধ ত্রাণ সরবরাহের অঙ্গিকার করতে ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, গেটের একদিকে ত্রাণবাহী  ট্রাকের দীর্ঘ সারি, অন্যদিকে ক্ষুধার দীর্ঘ ছায়া যা এক নৈতিক অপমান।
এ প্রেক্ষিতে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেছেন, গুতেরেসের নেতৃত্বে জাতিসংঘ এখন ইসরাইল বিরোধী সংস্থায় পরিণত হয়েছে।  এদিকে যুক্তরাষ্ট্র শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাশে ব্যর্থ হয়েছে। চীন ও রাশিয়া এ প্রস্তাবে ভেটো দিয়ে বলেছে, এতে ইসরাইলের প্রতি খুবই নমনীয়তা দেখানো হয়েছে।
তবে কূটনৈতিক সূত্রগুলো বলছে, সোমবার যুদ্ধবিরতি সংক্রান্ত আরো একটি প্রস্তাব নিরাপত্তা পরিষদে উপস্থাপন করা হতে পারে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com