মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে কোনাবাড়ী জরুন এলাকায় বকেয়া বেতন, ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভে নেমেছেন কেয়া নীট কম্পোজিট লিমিটেড করাখানার শ্রমিকেরা।
সোমবার ভোর ৬টা থেকে কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। ওই কারখানায় প্রায় ৮ হাজার শ্রমিক রয়েছে।
কেয়া নীট কম্পোজিট লিমিটেডের শ্রমিকদের দাবি, গত ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন, বকেয়া ছুটির টাকা ও ঈদ বোনাস দেই, দিচ্ছি বলেও দিচ্ছে না। দীর্ঘদিন ধরে এমন তালবাহানা করে আসছে মালিক কর্তৃপক্ষ। তবে বকেয়া বেতন ছাড়াও ঈদ বোনাস ও বাৎসরিক ছুটির টাকা না দেয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শ্রমিকেরা।
কোনাবাড়ি থানার ওসি কে এম আশরাফ উদ্দিন জানান, সকাল থেকে বেতনের দাবিতে কেয়া নীট কম্পোজিট কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের পাশাপাশি থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com