মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ইসরাইল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করলো ব্রাজিল

ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলার প্রতিবাদে ইসরাইল থেকে রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে ব্রাজিল। ইসরাইলের নির্বিচার হামলা নিয়ে কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে চলা টানাপোড়েনের প্রেক্ষিতে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রাষ্ট্রদূত প্রত্যাহারের এ সিদ্ধান্তে আসেন।

বুধবার প্রজ্ঞাপন জারি করে ইসরাইল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল সরকার। ব্রাজিলের এ পদক্ষেপের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরাইল। খবর আল-জাজিরার।

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা বিভিন্ন সময়ে এই হামলার সমালোচনা করেছেন।

গত ফেব্রুয়ারিতে গাজায় চলমান ইসরাইলি হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদি নিধনের সঙ্গে তুলনা করেন তিনি। এর জেরে ইসরাইলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাৎজ। পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে ডেকে তাকে তিরস্কারও করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com