মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

রপ্তানি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বিভিন্ন দেশে রপ্তানি বাড়ানোর ওপর জোর দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রপ্তানি নীতিমালা অনুযায়ী পণ্যের কোয়ালিটিতে যাতে কোনও ধরনের ছাড় দেয়া না হয় তাও নিশ্চিত করতে বলেছেন। সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে তিনি এই নির্দেশ দেন। এদিন রপ্তানি নীতি ২০২৪-২৭-এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এই বৈঠক হয়। বৈঠকের বিষয়ে বিকালে সচিবালয়ে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মো. মাহবুব হোসেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com