মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

কলম্বোয় অভিষেকে শরিফুলের বিপক্ষে শেষ হাসি তাসকিনের

লঙ্কা প্রিমিয়ার লীগে কলম্বো স্ট্রাইকার্স শিবিরে শুরু থেকেই আছেন তাসকিন আহমেদ। তবে প্রথম দুই ম্যাচে জায়গা হয়নি একাদশে। গতকাল প্রথমবারের মতো সুযোগ পেয়েই দারুণ বোলিং করেন এই পেসার। একই দিনে তাসকিনদের প্রতিপক্ষ ক্যান্ডি ফ্যালকনসের একাদশেও প্রথমবার সুযোগ পান আরেক বাংলাদেশি পেসার শরিফুল ইসলাম। তিনি কিছুটা খরুচে থাকলেও পেয়েছেন উইকেটের দেখা। তবে মুখোমুখি লড়াইয়ে জিতেছে তাসকিনের দল।
শনিবার লঙ্কা প্রিমিয়ার লীগে দিনের প্রথম খেলায় ক্যান্ডিকে ২ রানে হারায় কলম্বো। আগে ব্যাটিং করে ১৯৯ রান করে কলম্বো। বল হাতে ৪৩ রান খরচায় শরিফুল নেন ২ উইকেট। আর সেটা তাড়া করতে নেমে ১৯৭ রানে থামে ক্যান্ডি। ৩০ রান দিয়ে ১ উইকেট নেন তাসকিন আহমেদ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com