মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

চরম ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

দ্বিতীয় দিনের শেষ বিকালে ১০ রান সংগ্রহ করে দিন শেষ করেছিল বাংলাদেশ। ৯ বলে ৬ রানে অপরাজিত ছিলেন ওপেনার সাদমান ইসলাম।
তৃতীয় দিনে খেলতে নেমে পেসার খুররাম শেহজাদের বোলিং তোপে মাত্র ১৬ রান যোগ করতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। শুধু মাত্র সাদমান ছাড়া দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি আর কোনো ব্যাটার।

সাদমান ১০, জাকির হাসান ১, নাজমুল হাসান শান্ত ৪, মুমিনুল হক ১, মুশফিকুর রহিম ৩ ও সাকিব আল হাসান ২ রান করে সাজঘরে ফিরে যান।

এরপর লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ৫৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com