শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন

পূর্ব-ইউক্রেনের লড়াইয়ে দ্রুতগতিতে অগ্রসর হচ্ছে রাশিয়া : পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ বাহিনী পূর্ব ইউক্রেনে দীর্ঘদিনের লড়াইয়ে যতটুকু অগ্রসর হতে পেরেছে, এখন তার চেয়েও বেশি দ্রুতগতিতে আগাচ্ছে। প্রতিদিন সেখানে কয়েক বর্গকিলোমিটার এলাকা দখল করে নিচ্ছে তারা। খবর বিডিনিউজের।

রুশ বাহিনী ইউক্রেনের প্রধান প্রতিরক্ষা রেখা ভেদ করার চেষ্টা চালানোর মধ্যে সোমবার পুতিন একথা জানালেন। ইউক্রেনের ১৮ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ রয়েছে রুশ বাহিনীর হাতে। ২০২৩ সালে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের লড়াইয়ে ব্যর্থ হওয়ার পর রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের লড়াইয়ে অগ্রসর হয়। গত ৬ অগাস্ট ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী কুর্স্ক অঞ্চলে ঢুকে পড়ে লড়াইয়ে অগ্রসর হতে থাকার পর রাশিয়ার সেনাবাহিনী সমপ্রতি কয়েক সপ্তাহ ধরে পূর্ব ইউক্রেনে হামলা বাড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com