বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

জার্মানিতে পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত

জার্মানির মিউনিখে বৃহস্পতিবার পুলিশের গুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছেন বাভারিয়া রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াখিম হেয়ারমান৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, মিউনিখে গুলির ঘটনার পর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে৷

এর আগে পুলিশ জানিয়েছিল, এক ব্যক্তির কাছে অস্ত্র আছে বলে মনে হওয়ায় তাকে গুলি করা হয়৷ হেয়ারমানও ঐ ব্যক্তির কাছে অস্ত্র থাকার কথা জানিয়েছেন৷

মিউনিখ শহরের কেন্দ্রে অবস্থিত কারোলিনেনপ্লাৎস এলাকায় ঘটনাটি ঘটে৷ ঐ এলাকায় ইসরায়েলি কনসুলেট ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসসমৃদ্ধ একটি মিউজিয়াম অবস্থিত৷

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার সময় কনসুলেট বন্ধ ছিল এবং এই ঘটনায় কোনো কর্মীর কোনো সমস্যা হয়নি৷

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফ্যাজা বলেন, মিউনিখে গুলির ঘটনার পর ইসরায়েলি প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা বিধানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে৷

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com