সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো অনেক বড় ব্যাপার: টাইগার বোলিং কোচ স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী লুট-অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের বিশেষ ইউনিট গঠন: স্বরাষ্ট্রমন্ত্রী হালান্ড-চেরকির জোড়া গোলে ম্যানসিটির দাপুটে জয় রোনালদোর গোলে আল নাসরের জয়, গড়লেন রেকর্ড টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের সেমিতে বাংলাদেশ এইচপি দল এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট, চরম ভোগান্তিতে যাত্রীরা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

বাপ-বেটার হ্যাটট্রিক, অনন্য কীর্তি রোনাল্ডোর

মৌসুমটা দারুণ কাটাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এরই মধ্যে চলতি মৌসুমে ৮ ম্যাচে করেছেন ৭ গোল। সঙ্গে দুটি গোলে সহায়তাও আছে পর্তুগিজ সুপারস্টারের। সবশেষ ম্যাচেও আল নাসরের হয়ে গোল করেছেন সিআর সেভেন।

 

এতো গেল রোনাল্ডো কীর্তির কথা। তার পুত্র জুনিয়র ক্রিস্টিয়ানোও কম যান না। একই দিনে আল নাসরের বয়সভিত্তিক দলের হয়ে জোড়া গোল করেছেন তিনি। আর তাতেই বাপ-বেটার হ্যাটট্রিক পূরণ হয়েছে।

আল নাসর কোচ স্টেফানো পিওলির অভিষেক ম্যাচে ৩৩ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের প্রথম গোলটি করেন রোনাল্ডো। আর সেই গোলের পর উদযাপনের সময় গ্যালারিতে আসা ছেলে ক্রিস্টিয়ানোকে উদ্দেশ করে তিন আঙুল দেখান রোনাল্ডো। তাতেই স্পষ্ট হয় বাপ-বেটার যৌথ হ্যাটট্রিকের বিষয়টি। বাবার এমন কাণ্ডে গ্যালারিতে আসা ছেলেকেও দেখা গেছে হাসতে।

রোনাল্ডোর এমন দিনে আল ইত্তিফাকের মাঠে ৩–০ গোলের জয় পেয়েছে আল নাসর। দলের হয়ে অপর দুটি গোল করেন সালেম–আল নাজদি ও তালিসকা। এ গোলের পর রোনাল্ডোর বর্তমান গোল সংখ্যা এখন ৯০২টি। গোলের হাজার পূরণ করতে আরও ৯৮ গোল চায় রোনাল্ডোর।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com